Time is money

Sunday, September 13, 2015

আপনার Android Mobile এর Screen কে চোখের জন্য সহনীয় করে তুলুন আর অনেক সময় ধরে Mobile চালান [আমার ধারনা এই apps টা সকল Android গ্রাহক দের প্রয়োজনz5

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন ট্রিকবিডির পক্ষ থেকে এই কামনা রইলো।
প্রথমে নিচ থেকে App টি নামিয়ে নিন।
আমরা যারা বেশি বেশি mobile টিপাটিপি করি এবং mobile
এ বই পড়তে ভালোবাসি তারা নিজেদের
চোখের অনেক ক্ষতি করে ফেলি screen এর
আলোর ফলে।
বর্তমান সময়ে mobile use করা ছাড়া আমাদের জিবন
চলা অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু mobile এর screen থেকে আগত আলো
চোখের অনেক ক্ষতি করে থাকে।
তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এমন
একটি apps যা আপনার mobile brightness কে আপনার
চোখের সহনিয় পর্যায়ে নিয়ে যাবে।
এটা এমন একটা apps যেটা আপনার mobile এর zero
brightness কে আরো সহনীয় করে তুলবে।
এতে আপনারা আরো বেশি সময় ধরে mobile এর
screen এ দেখতে পাড়বেন এবং চোখেও
তেমন effect পড়বে না।
তাহলে আর দেরি না করে এখনি download করে
use করুন এই apps টি আর install করেন।
ভাল থকবেন সবাই।

রুট করে নিন আন্ড্রয়েড ৪.২.২ থেকে শুরু করে ৫.০.২ ভার্সনz5

কেমন আছেন বন্ধুরা।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনার আন্ড্রয়েড ৪.২.২ থেকে ৫.০.২ ভার্সন।আপনারা এখনও রুট সম্পর্কে অনেকেই জানেন না।তাই একটু বলে নিতে চাই।পরে আমাকে গালি দিবেন না।
রুট করার সুবিধা
>> পারফরমেন্স বাড়ানোঃবিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডিভাইসের অব্যবহৃত ফাইল, টেমপোরারি ফাইল ইত্যাদি নিয়মিত মুছে ফোনের গতি ঠিক রাখা।
>> ওভারক্লকিংকরাঃ সিপিইউ স্পিড স্বাভাবিক অবস্থায় যতটা থাকে তারচেয়ে বেশি দ্রুত কাজ করানো। এর মাধ্যমে কোনো বিশেষ কাজে প্রসেসরের গতি বাড়ানোর প্রয়োজন পড়লে তা করা যায়।
>> আন্ডারক্লকিংকরাঃ যখন ডিভাইস এমনিতেই পড়ে থাকে, তখন সিপিইউ যেন অযথা কাজ না করে যে জন্য এর কাজের ক্ষমতা কমিয়ে আনা। এতে করে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো সম্ভব।
>> কাস্টমইউআই: আপনার ডিভাইসের হোমস্ক্রিন, লক স্ক্রিন, মেনু ইত্যাদি বিভিন্ন ইউজার ইন্টারফেসের ডিজাইন একটা সময় পর আর ভালো নাও লাগতে পারে। তখন আপনি ডিভাইসে নতুনত্ব আনতে পারবেন নতুন সব কাস্টম ইউজার ইন্টারফেসের মাধ্যমে। এগুলোকে অন্যভাবে রমও বলা হয়।
>> কাস্টম রম:ইন্সটল করার সুবিধা। অনেক ডেভেলপার বিভিন্ন জনপ্রিয় ডিভাইসের জন্য কাস্টম রম তৈরি করে থাকেন। এসব রম ইন্সটল করে আপনি আপনার সেটকে সম্পূর্ণ নতুন একটি সেটের রূপ দিতে পারবেন। বাইরে থেকে অবশ্যই এর ডানা-পাখনা গজাবে না বা ক্যামেরা ৫ মেগাপিক্সেল থেকে ৮ মেগাপিক্সেল হবে না, কিন্তু ভেতরের ডিজাইন ও ক্ষেত্রবিশেষে পারফরম্যান্সেও আসবে আমূল পরিবর্তন।
রুট করার অসুবিধা
>> ওয়ারেন্টি হারানোঃডিভাইস রুট করার মাধ্যমে আপনার ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। তাই রুট করার আগে সাবধান। অবশ্য অনেক সেট আবার আনরুট করা যায়। আর সেট আনরুট করা হলে তা সার্ভিস সেন্টারে থাকা টেকনিশিয়ানরা অনেক সময়ই ধরতে পারেন না যে সেটটি রুট করা হয়েছিল। তবে কাস্টম রম থাকলে ধরা খাওয়া এড়ানোর উপায় নেই।
>> ফোনব্রিক করাঃ ব্রিক অর্থ ইট। আর ফোন ব্রিক মানে আপনার ডিভাইসকে ইটে রূপান্তরিত করা। অর্থাৎ, এর কাজ করার ক্ষমতা হারানো। রুট করা ও এর পরবর্তী বিভিন্ন কাজের সময় একটু এদিক-সেদিক হলেই ফোনে স্থায়ী বা অস্থায়ী সমস্যা হতে পারে। আপনার ফোনের প্রস্তুতকারক কোম্পানি ফোনটি আনরুট অবস্থায় দেন যেন এর ক্ষতি না হয়। রুট করার মাধ্যমে আপনি সেই নিশ্চয়তা ভেঙ্গে ফেলছেন।
আচ্ছা যাই হোক,এবার আসি মূল কথায় যার জন্য টিউন করা।
প্রথমে নিচ থেকে Kingroot সফটওয়ারটি ডাওনলোড করে নিন।
ডাওনলোড লিংকঃ
.star. Click To Download
ধাপঃ
১.প্রথমে সফটওয়ারটি ইন্সটল করে ওপেন করুন।(ডাটা কানেকশন অন করে)
২.ওয়েট করুন এবং নিচে Root লেখাতে ট্যাপ করুন।
৩.এবার ১০০% হলে কাজ শেষ।
৪.এবার মেনুতে দেখুন Kinguser এবং চাইনা ভাষার একটা অ্যাপ এসেছে নাকি?(Restart দেওয়ার পরেও আসতে পারে)
৫.আসলে বুঝবেন কাজ শেষ।

Thursday, September 10, 2015

Free ব্যবহার করুন UK নাম্বার ।

ফ্রি তে ব্যবহার করুন UK নাম্বার । তাও আবার খুব সহজ পদ্ধতিতে ।প্রথমে নিচের লিংকে ক্লিক করুন ।
www.fwcall.comClick here
এরপর register করুন, register দুই ভাবে করা যাবে । Email এর মাধ্যমে register করলে ভালো হবে । এর জন্য register with Email এ ক্লিক করতে হবে ।
তারপর আপনার ফোন নাম্বার দিয়ে register সম্পুর্ন করতে হবে ।
এখন একটি +44 যুক্ত একটি নতুন নাম্বার পাওয়া যাবে । এই নাম্বারটি বন্ধুদের সাথে shear করে মজা নিন ।
Screenshot_2015-08-18-21-45-21-1
বি:দ্র: এই নাম্বারটি দিয়ে কোনো প্রকার  অবৈধকাজ করবেন না ।

oDesk/Upwork নিয়ে নতুনদের সাধারণ কিন্তু জটিল কিছু প্রশ্ন, যার উত্তর জানা জরুরী z5

অনেকেই oDesk/Upwork নিয়ে কিছু কমন প্রশ্ন করেন, যা অনেকেরই মাথার ভিতর ঘুরাফেরা করে। এমন সব কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই লেখা।
প্রশ্নঃ আমার প্রোফাইল 100% হইছে কিন্তু Payment method এড করি নাই। আমি কাজের জন্য বিড করতে পারব?
উত্তরঃ জ্বি, আপনি এই অবস্থায় কাজের জন্য বিড করতে পারবেন। বিড করার জন্য Payment Method Add করা বাধ্যতামূলক নয়। Payment Method Add করতে হবে আপনার আয়কৃত টাকা উত্তোলন করার জন্য। বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
প্রশ্নঃ আমি দুইটা Skill Test দিয়েছি। একটা Upwork Readiness Test এবং আরেকটা অন্য একটি টেস্ট। আর কোন টেস্ট/পরীক্ষা দিতে হবে কি?
উত্তরঃ হ্যাঁ, আরো কয়েকটি টেষ্ট দিতে পারলে ভাল। তবে অন্যের উত্তর পত্র দেখে দেখে পরীক্ষায় পাশ করার চাইতে, নির্দিষ্ট কিছু বিষয়ের উপর দক্ষতা অর্জন করে তারপর টেষ্ট দেওয়া উচিৎ হবে। তাই আরো টেষ্ট দেওয়ার চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে, প্রয়োজনীয় কিছু কাজ শেখার ব্যাপারে মনোযোগী হওয়া উচিৎ। এরপর টেষ্ট।
প্রশ্নঃ আমি ইংরেজিতে কথা বলতে পারিনা। কিন্তু মোটামুটি লিখতে পারি। আমি কি ইংরেজিতে কথা বলার পরিবর্তে, ক্লায়েন্ট এর সাথে ইমেইলে বা শুধু লেখা-লেখি করে যোগাযোগ করতে পারি?
উত্তরঃ এখানে দেখার বিষয় হলো, আপনার ক্লায়েন্টের চাহিদা কি। আপনার ক্লায়েন্ট যদি কথা বলতে চায় তবে আপনাকে সেটাই করতে হবে। আর যদি সে টেক্সট চ্যাট অর্থাৎ লিখে চ্যাট করতে চায় কিংবা ইমেইল পাঠাতে চায়, তবে আপনাকে সেটাই করতে হবে। এক কথায় আপনাকে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যোগাযোগ করতে হবে। অনথায় কাজ পাওয়া সম্ভব নাও হতে পারে। তাই ইংরেজিতে কথা বলার সামর্থ না থাকলে আপনাকে সেই যোগ্যতা ও সামর্থ অর্জন করতে হবে।
প্রশ্নঃ আমি অনেক আগে আমার কম্পিউটার থেকে আমার ন্যাশনাল আইডি দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম Odesk.com এ। অনেক কিছু জানার অভাব ছিল তাই আমার ওই অ্যাকাউন্ট Odesk বাতিল করে দিয়েছিল। এখন আমি ওই আইডি দিয়ে, আবার আমার সেই কম্পিউটার থেকেই অ্যাকাউন্ট করতে পারব?
উত্তরঃ এখন oDesk/Upwork-এ একাউন্ট তৈরী করতে ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন হয় না। তাই ন্যাশনাল আইডি কার্ড নিয়ে টেনশন না করাই ভাল। তবে আপানার এড্রেস ও মোবাইল নম্বর আগেরটা ভুলেও ব্যবহার করবেন না।
সেই সাথে অন্য কোন কম্পিউটার থেকে এবং অন্য ইন্টারনেট লাইন ব্যবহার করে নতুন একাউন্ট তৈরী করাই ভাল হবে। অর্থাৎ পূর্বের একাউন্টের সব তথ্য পরিবর্তন করে দেওয়া উচিৎ হবে, শুধু নাম ছাড়া।
প্রশ্নঃ আমার ব্যাংক একাউন্ট নেই। আমি Payment Method এর ব্যাপারে কি করতে পারি?
উত্তরঃ Upwork থেকে আপনার আয়কৃত টাকা ব্যাংক একাউন্ট ছাড়াও আপনি Payoneer Master Card-এ উত্তোলন করতে পারেন। এজন্য আপনাকে Payoneer Master Card-এর জন্য আবেদন করতে হবে। তবে মাথায় রাখবেন, Payoneer Master Card-এর মাধ্যমে টাকা উত্তোলন করলে খরচ অনেক বেশি হয়।
তবে সবচেয়ে সহজ হলো, ব্যাংকে টাকা উঠানো। সরাসরি ব্যাংকে টাকা উত্তোলন করতে আপনার একটা ব্যাংক একাউন্ট লাগবে। তাতে আপনার কষ্ট কম হবে, খরচ কম হবে, কাজও সহজ হবে। একটা ব্যাংক একাউন্ট করতে, একটি ন্যাশনাল আইডি কার্ড ও তার ফটোকপি, চার কপি ছবি ও হাজার খানেক টাকা নিয়ে ব্যাংকে চলে যান, ৩০ মিনিটে আপনার ব্যাংক একাউন্ট হয়ে যাবে। একাউন্ট নম্বরটি নিয়ে এসেই সাথে সাথে Upwork-এ যোগ করতে পারবেন।
**যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে, তাহলে জন্ম সনদ নিয়ে যেতে পারেন, ওটা দিয়েই কাজ হবে। যদি জন্ম সনদও না থাকে তবে, আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভার কাউন্সিলর/কমিশনার কর্তৃক দেওয়া ছবি সহ রঙ্গিন নাগরিকত্বের সনদপত্র নিয়ে গেলেও ব্যাংক একাউন্ট করতে পারবেন।
প্রশ্নঃ অন্য কারো ব্যাংক একাউন্ট Add করা যাবে কিনা? কিংবা সেই একাউন্টে টাকা উত্তোলন করা যাবে কিনা?
উত্তরঃ অন্য কারো ব্যাংক একাউন্ট নিজের নামে Add করতে পারবেন, তবে তাতে টাকা ব্যাংকে গেলেও আপনার একাউন্টে আর যোগ হবে না। ওই টাকা ব্যাংকের পকেটেই থেকে যাবে অথবা পূনরায় Upwork এর একাউন্টে ফিরে যাবে। সুতরাং এত কষ্ট করে টাকা আয় করবেন, আর সেই টাকা যদি আপনি হাতে আনতে না পারেন, তাতে দুঃখ রাখার যায়গা পাবেন তো?
হ্যাঁ, যখন খুশি তখনই আপনি ব্যাংক একাউন্ট Add করতে পারবেন। যেকোন সময় পরিবর্তন করতে পারবেন। তবে টাকা তোলার ৪দিন পূর্বেই Add বা পরিবর্তন করতে হবে। কারন Withdrawal মেথড Add করার ৩ দিন পর Withdrawal মেথড কনফার্ম ও একটিভ হয়।
মাঝে মাঝে অনেকের কাছ থেকেই এ ধরনের সাধারণ কিন্তু জটিল কিছু প্রশ্ন পাই। যার উত্তর আমি আমার ফেসবুক পেইজে দিয়ে থাকি। আশাকরছি ভবিষ্যতেও আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এর মাধ্যমে নতুনরা এগিয়ে যেতে পারবে।

এবার গ্রামীনফোনের প্রি-প্রেইড গ্রাহকগন পাচ্ছেন মাত্র ৫ টাকায় ১ জিবি।z5

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে??? আশা করি ভালই আছেন। যাইহোক আপনাদের জন্য আজকে একটু সময় নিয়ে একটা টিউন লিখতে বসলাম। যাইহোক, টিউনের টাইটেলটা দেখে হয়ত কিছুটা আচ করতে পেরেছেন। তাহলে দেরী কেন? চলুন তাহলে টিউনটি শুরু করে দেই। মাত্র ৫ টাকায় ১ জিবি ডাটা তাও আবার বাংলাদেশে চমকে উঠার কিছুই নেই। এটা আবার দিচ্ছে দেশের সেরা ও শীর্ষে থাকা অপারেটর কোম্পানী গ্রামীনফোন। নাথিং ইস ইয়াম-পসেবল। হাসার কিছুই নেই আজকে কোচিং এ পড়ার সময় ডাইলগটা তৈরী করলাম। চলুন দেখে নেওয়া যাক কোন গ্রাহকগন এই অফারের আওতাভুক্ত হন। গ্রামীণফোনের যে সকল প্রিপেইড গ্রাহক গত ৩ মাসে ১৫০ কেবি -এর চেয়ে কম ডাটা ব্যবহার করেছেন তাদের জন্যে আছে এটা দারুন খবর!
১) *500*45# ডায়াল করুন আর মাত্র ৫ টাকায় কিনে ফেলুন ১ জিবি থ্রিজি ডাটা (৫০০এমবি Open + ৫০০ এমবি Facebook) আর ৭ দিনের মেয়াদে ব্রাউজ করুন ইচ্ছেমত। আপনি জিপির থ্রিজি বা টু’জি যেকোনো নেটওয়ার্কে এই ডেটা ব্যবহার করতে পারবেন।
২) আপনার Open Internet ব্যালেন্স জানতে ডায়াল করুন *566*10# আর Facebook Internet এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *566*1#।
৩) **এস ডি এবং ভ্যাট প্রযোজ্য।
৪) এই অফারটি তারাই পাবেন যারা গত ৩ মাসে কোন ডাটা ব্যবহার করেননী।
৫) অফারটি যতখুশি ততবার নিতে পারবেন।

GP Offer | মাত্র ৬.৫২ টাকায় ৫০MB ফেসবুক,১৭ মিনিট (জিপি-জিপি), ও ১৭SMS z5



মাত্র ৬.৫২ টাকায় ৫০MB ফেসবুক,১৭ মিনিট (জিপি-জিপি), ও ১৭SMS।ডায়াল *5000*72#। মেয়াদ ডায়াল থেকে পরের দিন। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

Wednesday, September 9, 2015

মাত্র 131 kb একটি অ্যাপস দিয়েই নিয়ন্ত্রন করুন আপনার বন্ধুর এন্ড্রয়েড ফোনz5

আপনার ফোন দিয়ে বন্ধুর মোবাইল
নিয়ন্ত্রণ করুন !!! সফটওয়্যারটি আপনার
Android ফোন এ ইন্সটল করতে হবে।
Name: Tablet Remote
Size: 131 .86kb
Direct Link:
Tablet remote.apk
Play store link:
Tablet remote on Google Play
এই সফটওয়্যার টির নাম হল Tablet
remote ……
যা যা করতে হবেঃ
১। Tablet remote সফটওয়্যার টি আপনার
অ্যান্ড আপনার বন্ধুর মোবাইল এ ইন্সটল
দিন
২। এবার সফটওয়্যার টি ওপেন
করুন, ওপেন করে সেটআপ অপশন এ
যান ,এখানে আপনি দুটি অপশন পাবেন
। * enable
tablet remote on this settings , * change the input
method for tablet remote .
৩। এরপর আপনি প্রথম অপশন এ ক্লিক করুন ।
ক্লিক করার সাথে সাথে settings এ
চলে যাবে ,এখান থেকে আপনি tablet
remote এ ক্লিক করুন ।
৪। এবার back করে ২ নাম্বার অপশন এ
যান অ্যান্ড ২ নাম্বার টি টিক চিহ্ন
দিন । back করুন, এবার connection অপশন এ
যান ।
৫। যে কাজ গুলু উপরে করেছেন সেই
কাজ গুলি আপনার বন্ধুর মোবাইল এ
করুন ।
৬। connection অপশন টিতে গিয়ে
আপনার বন্ধুর মোবাইল টি scan করে
আপনার বন্ধুর মোবাইল টি খুজে নিন
অ্যান্ড connect করুন ।
৭। connection অপশন এ যাবার আগে
আপনার Bluetooth setting এ গিয়ে visibility >
never timen out দিয়ে আসুন ।
আপনার কাজ শেষ । এবার আপনার বন্ধুর
মোবাইল থেকে আপনার মোবাইল
টি একটু দূরে নিয়ে আপনার বন্ধুর
মোবাইল টি নিয়ন্ত্রণ করুন।
এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি যা
যা নিয়ন্ত্রণ করতে পারবেন তা হলঃ
১। Music player
২। Video player ( MX player is best)
৩। ইন্টারনেট browse করতে পারবেন।
আরও পারবেন অনেক কিছু। সবাই
ভালো থাকুন।