Time is money

Friday, May 8, 2015

ঝামেলাহীন পদ্ধতিতেই J.S.C এবং S.S.C ও H.S.C এর ফলাফল বের করুন আপনার এন্ড্রয়েড দিয়েই।মাএ ১ এমবির এপস দিয়ে হাজার হাজার রেজাল্ট বের করুন। z5

ময় নেই তাই সরাসরি কাজে আসলাম।আজ আপনাদের সামনে যে এপসটি নিয়ে এসেছি এটি হচ্ছে পরীক্ষার ফলাফল বের করার এপস।এটিতে আপনি ঘরে বসে অফলাইনে সকল পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন।বিভিন্ন সাইট আছে যেগুলো থেকে পরীক্ষার ফলাাফল বের করা যায়।কিন্তু এমবি ও নষ্ট হয় এবং ঝামেলাও হয়।এটি একটি ঝামেলাবিহীন এপস।খুব সহজেই এটা থেকে রেজাল্ট বের করা যায়।চলুন স্ক্রীনশর্ট দেখি।

result.png

result 2.png

result 3.png

দেখলেনতো এপসটাতে সুন্দর করে রেজাল্ট বের করা যায়।তাই দেরী না করে।.star. এখান থেকে এপসটি ডাওনলোড করুন।



z5 z5 z5 z5 z5 z5 z5 z5 z5 z5 

ডাউনলোড করে নিন ভাইবার এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন আর কথা বলুন ফ্রী তে।

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। হয়তো আপনারা সবাই  ভাইবার ব্যবহার করেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। আজ আপনাদের সাথে শেয়ার করবো ভাইবার এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন।
ভাইবার এর সুবিধা সমূহঃ
  • HD সাউন্ড কওয়ালিটির সাহায্যে ফ্রি কল।
  • সর্বোচ্চ ৪০ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা যায় ।
  • সটীকার এবং ইমোটিকনস ম্যাসেজিং সিস্টেমকে মজাদার করে তোলে।
  • আপনার অবস্থান শেয়ার করতে পারবেন ।
  • কুইক রিপ্লাই এর মাধ্যমে তাতখনিকভাবে ম্যাসেজের রিপ্লাই দিতে পারবেন ।
  • পজ নোটিফিকেশনের মাধ্যমে আপনার ভাইবার বন্ধ থাকলেও আপনি কল ও ম্যাসেজ রিসিভ করতে পারবেন।
  • অপারেটিং সিস্টেম ইন্টিগ্রেশন – আপনার ডিভাইস এর গ্যালারি থেকে সরাসরি ফটো এবং
    ভিডিও পাঠাতে পারবেন।
  • কোন বিজ্ঞাপন নেই এবং ১০০% ফ্রী ।

ডাউনলোড লিঙ্ক -  এখানে ক্লিক করুন ।
আপনার ডাউনলোড করা রার ফাইলটি Winrar দিয়ে ওপেন করুন । এবার সেটআপ ফাইলে ক্লিক করে   ইন্সটল করে নিন । ইন্সটল করার পর মোবাইল এ একটা কোড যাবে ঐ কোড এন্টার করার পর কম্পিউটার এ ভাইবার চালু হয়ে যাবে ।
2

Wednesday, May 6, 2015

একদিন ওরা হারিয়ে যায় কিন্তু ওদের মনের খবরটা কোনদিন কেউ করেনা, কেউ না

বক্ষদেশকে চাপা দিতে কামিজের নিচের ছোট জামাটার একটা ফিতে বেরিয়ে গেছে দূর্বল মলিন খয়েরী দেহ থেকে। খেয়াল করা হয়নি, দোকানদারের সঙ্গে আলুপটলের দরদাম করতে ব্যস্ত থাকা সোহেল গার্মেন্টসের কর্মী ১৭ বয়সী মেয়েটার !

চুমকি লক্ষ্য করেনি ঠিকই কিন্তু শিকারের আশায় বসে থাকা কিছু শকুন, কুকুর ঠিকই খুঁজে নিয়েছে ওই লজ্জাটুকু ! পাশ থেকে কিছু উত্ত্যপ্ত বাণী শুনে মেয়েটার যখন হুশ হলো, লজ্জায় তখন মাথা নিচু হয়ে গেছে ।

পৃথিবীতে নিজেকে তখন একলা একটা মানুষ মনে হচ্ছে, চারপাশে সব অন্য গ্রহের মানুষ ... ও শুধু একা !

এতোগুলো চোখ ছোট্ট একটা মেয়ের লজ্জাটুকুকে এভাবে গিলে খাচ্ছে! চুমকির মনে হয় এই মুহূর্তে আত্নহত্যা করতে পারতাম !!

এতো লজ্জা নিয়ে বেঁচে থাকা যায়না । ঘৃণাভরা চোখদুটো উপরে তুলতে পারেনা ও ... ছোট ছোট পায়ে দ্রুত হেঁটে কোনমতে সেদিনের মত বাঁচার চেষ্টা করে চুমকি ... পেছন থেকে ভদ্র ঘরের ছেলেদের অভদ্র ভাষার কিছু শব্দ ক্ষতবিক্ষত করে প্রতিটা অনুভূতি ! কই গাড়ি থেকে নামা টপ জিন্স পরা উগ্র ওই ধনীর দুলালীদের তো কেউ বিরক্ত করেনা !

কি দোষ চুমকির ? গরীব ঘরের মেয়েদের কি দেহে যৌবন আসতে নেই? বুক থেকে একবার ওড়না সরে গেলে বাবাও ইদানিং অন্য দৃষ্টিতে তাকায় । বাবার চোখে রাস্তার সেএইসব ছেলেদের চাহনীর মিল দেখে চুমকি !

দোকানে গেলে ষাট বছরের আব্দুল চাচাও বিচ্ছিরি কথা না বলে ছাড়েনা ! লোভ দেখায় কতকিছুর ... গার্মেন্টসে সুপারভাইজার গায়ে হাত দেয়া ছাড়া কথা বলেনা আজকাল।

হাতটা ভিতরেও চলে যেতে চেষ্টা করে বারবার ! সহ্য করতে পারেনা চুমকি এসব নোংরামি! ঘেন্না ধরে গেছে মানুষের প্রতি, ঘেন্না ধরে গেছে এই পোঁড়া দেহের প্রতি ! সাধারণ একটা মেয়ের মত চুমকিও স্বপ্ন দেখে ; স্বপ্ন দেখে স্বপ্নের রাজপুত্রের যে দেহের দিকে না তাকিয়ে মুখটা উচুঁ করে ধরে বলবে , " চুমকি তুমি এত সুন্দর কেন ? আমি ভালোবাসি তোমাকে চুমকি! " চুমকি লজ্জায় লাল হবে , বিশ্বাস করবে, ভালোবাসবে, হাত ধরে রাখবে চিরজীবন ...

স্বপ্ন ভেঙে যায় , চারিদিকে শুধু লোলুপ কিছু দৃষ্টি দেখতে পায় চুমকি । যে দৃষ্টিতে ভালোবাসা নেই, আছে শুধু নোংরামি আর ঘৃণা ..

ছোটবেলায় মনের ভেতরে ভালোবাসার জন্য যে আলাদা একটা কক্ষ বরাদ্দ হয়েছিল ; ঘৃণা, লজ্জা আর নোংরামিতে সে ঘরের দরজাটা বন্ধ হয় চিরতরে ।

পুরুষজাতিকে ঘৃণা করে যায় সারাটাজীবন। পরিবারের কথায় বিয়ে করে যে অচেনা মানুষটিকে তাকেও ভালোবাসতে পারেনা কোনদিন ; সেটা বুঝতেও পারেনা ! ভালোবাসাহীন একটা মানুষ বেঁচে থাকে শেষ বিদায়ের অপেক্ষায় ..

চুমকিরা একদিন হারিয়ে যায় কিন্তু ওদের মনের খবরটা কোনদিন কেউ করেনা, কেউ না .


z5

love sms of bd girl friend and impressive way in languase trap

1) মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা , মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা
by - Md jafar Iqbal

2) কটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক| সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন|
by - Md jafar Iqbal

3) চোখে আছে কাজল কানে আছে দুল,ঠোট যেন রক্তে রাঙা ফুল,চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
by - Md jafar Iqbal

4) কটা আকাশ হেরে গেলো,, হারিয়ে তার মন.. অন্য আকাশ হটাৎ হল চাঁদের প্রিয়জন.. তবুও তার ভালবাসা চাঁদের ভালো চায়,, নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়..!!
by - Md jafar Iqbal

5) ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।। তোকে অনেক ভালবাসি
by - Md jafar Iqbal

6) যদি বৃষ্টি হতাম...... তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
by - Md jafar Iqbal

7) আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
by - Md jafar Iqbal

8) টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য
by - Md jafar Iqbal

9) এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে , যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.
by - Md jafar Iqbal

10) ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজনে সাজাবো জীবন, চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা...
by - Md jafar Iqbal

11) হৃদয় জুড়ে আছ তুমি,সারা জীবন থেক.আমায় শুধু আপন করে,বুকের মাঝে রেখ.তোমায় ছেড়ে যাবনাতো,আমি খুব দূরে.ঝড় তোপান যতই আসুক,আমার জীবন জুড়ে"
by - Md jafar Iqbal

12) পৃথিবীতে সেই সবচেয়ে ধনী। যার একটি সুন্দর মন আছে,, যার মনে নাই কোন অহংকার,, নাই কোন হিংসা। আছে শুধু অন্যের জন্য ভালোবাসা.
by - Md jafar Iqbal

13) যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম!যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম।যদি বাতাস হতাম-তোমার কানে চুপি চুপি বলতাম-আমি তোমাকে ভালবাসি.
by - Md jafar Iqbal

14) মিষ্টি চাঁদের মিষ্টি আলো,বাসি তোমায় অনেক ভালো.মিটি মিটি তারার মেলা,দেখবো তোমায় সারাবেলা. নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন.
by - Md jafar Iqbal

15) ফোন করতে পারিনা নাম্বার নাই বলে, খবর নিতে পারিনা সময় নাই বলে, দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে, শুধু sms করি ভালবাসি বলে!
by - Md jafar Iqbal

16) রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই। চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই। সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে আলো আসবে। R নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো ভালোবাসা তোমাকে কাছে টানবেই।
by - Md jafar Iqbal

17) তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো,তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো।রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি,তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।
by - Md jafar Iqbal

18) ভালবাসার তালে তালে চলব দুজন এক সাথে। কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে। শপ্ন দেখ্ব দুজন মিলে, ঘর কর ছি এক সাথে। আর কি লাগে প্রিথিবিতে??? বউ আনব ভালবেসে।
by - Md jafar Iqbal

19) তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।
by - Md jafar Iqbal

20) লাগবে যখন খুব একা,চাঁদ হয়ে দিবো দেখা ..মনটা যখন থাকবে খারাপ,স্বপ্নে গিয়ে করবো আলাপ ..কষ্ট যখন মন আকাশে,তাঁরা হয়ে জ্বলবো পাশে ...............
by - Md jafar Iqbal


21) মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা,যার মধ্যে ভালোবাসা নেইতার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়। আরসেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায় !!!
by - Md jafar Iqbal

22) মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?
by - Md jafar Iqbal

23) প্রিয়জন যদি থাকে পাশে, মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে। ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় , যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।
by - Md jafar Iqbal

24) বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য____তুমি যে আমার আমি যে তোমার____তুমি শুধু আমার জন্যে____
by - Md jafar Iqbal

25) আমার ভালোবাসা সেদিন সার্থক হবে…যে দিন ভালোবাসার মানুষটি ১ফোটা চোখের জল ফেলে বলবে…আমি শুধু তোমাকেই ভালোবাসি।
by - Md jafar Iqbal

26) একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ।আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস।
by - Md jafar Iqbal

27) এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়,তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও সুখ পাওয়া যায় যদি সেই ভালবাসা খাঁটি হয়...

28) জানিনা ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোন নিয়মে তোমাকে ভাল বেসেছি তাও জানিনা, শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি....


29) মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে,তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা। সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।

30) ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশির, আর আমার প্রয়োজন তুমি, আমি তোমাকে ভালবাসি।

31) চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া____ রাত বুঝি ঘুমালোএসো না বুকে প্রিয়া____ ঝিরি ঝিরি হাওয়া শিরি শিরি ছোয়া____ঝড় উঠেছে এ মনে হায় এ মনে কেউ জানেনা____


32) মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,,হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো..স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা,, মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা...


33) ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুননা কেনো,কখনো মনে হবে না যে সে দূরে আছে,যদি সে অনুভবে মিশে থাকে ।

34) ভালবাসা কি?তপ্ত মরুর বালুর শিখা,ভালবাসা কি?নদীর স্রোতে ভাসমান কোনো ণৌকা,ভালবাসা কি?ভেসে আসা কোনো সুখের ভেলা, ভালবাসা কি?দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোনো এক অজানা ঠিকানা?


35) ভালোবাসা মানে আবেগের পাগলামি,,ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।

36) '' ভালোবাসা পরিমাপ এর একক হলো " বিশ্বাস " ....একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে,তাদের ভালবাসার পাল্লা তত ভারী হবে

37) প্রেম এক সুখ পাখি! পুষতে হয় বুকের খাচায়। সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়।
by - Md jafar Iqbal

38) ভালবাসা এক অদ্ভুত অনুভূতি__ যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না__ যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে নাহ্__ আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে নাহ্__
by - Md jafar Iqbal
39) খুঁজিনি কারো মন,তোমার মন পাব বলে।ধরিনি কারো হাত,তোমার হাত ধরবো বলে।হাঁটিনি কারো সাথে,তোমার সাথে হাঁটবো বলে।কাউকে বাসিনি ভালো,তোমাকে ভালবাসি বলে।
by -

40) কাউকে ভালোবাসা কঠিন কাজ নয়।কঠিন হল কারো মনে ভালোবাসা সৃস্টি করা।
by - Md jafar Iqbal41) চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত,সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত,ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত,কিন্তু তোমাকে ভালবেসে যাবো আমার শেষ নিশ্বাস পর্যন্ত। 
by -

42) দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো। দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো। ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।
by -
43) ভালোবাসা হল এমন একটি শ্বাস যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
by - 
44) ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি..ভালোবাসা মানে রুপালি উজান।ভালোবাসা মানে জোছনার গান।ভালোবাসা মানে উশ্ন সুখের বরফ গলা নদী। 
45) পৃথিবীর সব সুখ তখনি নিজের মনে হয়,যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে..আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে... 
46) বন্ধুকে ভালবাসার মানুষের জায়গায় বসানো যায়..কিন্তু ভালবাসার মানুষকে কখনও শুধু বন্ধু হিসেবে মেনে নেয়া যায় না...... 
47) যদি ভালবাসো মোরে তবে মোর হাত দুখান ধরে নিয়ে চল অনেক অনেক দূরে,যেথায় তোমাতে আমাতে কথা হবে মুখে মুখে নয়,কেবলই মনে আর মনে
by -
48) মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই...,কারন তোমাকে ভালবাসি বলে......নীরবে নিজেও কষ্ট পাই....,তোমাকে মিস করবো বলে........তোমাকে যখন মিস করি....,তখন পৃথিবীকে এড়িয়ে চলি...... কারন তখন আমার সব......,অনুভূতি জুড়ে শুধুই তুমি..........
by - 
49) ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসাকে বেঁধে যে রাখে। 
50) আমি তাকেই ভালবাসি যে, আমাকে বিশ্বাস করে।আমি তাকেই বিশ্বাস করি যে আমাকে বুঝে।
by 


all by z5

ভারতে পরিত্যক্ত স্ত্রীকে প্রতিবেশী পুরুষের সাথে থাকার নির্দেশ

indian wife.jpg

ভারতের উত্তরাঞ্চলে
প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি পালিয়ে গেলে তার স্ত্রীকে ওই প্রতিবেশীর সাথে বাস করতে অথবা তাকে ক্ষতিপূরণ দিতে গ্রাম পঞ্চায়েত নির্দেশ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ এ ঘটনা তদন্ত করছে। অভিযোগ থেকে জানা গেছে, রাজস্থান রাজ্যে স্ত্রী তার দুই সন্তান নিয়ে কালুলাল মেঘওয়াল নামের এক ব্যক্তির সাথে পালিয়ে গেলে স্বামী রাজেন্দ্র মেঘওয়াল গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন।

কালুলালের স্ত্রী মমতা পুলিশকে জানান, তার স্বামীর
কুকর্মের জন্য রাজেন্দ্রকে তিন লাখ রুপি ক্ষতিপূরণ প্রদান অথবা রাজেন্দ্রর সাথে বাস করতে নির্দেশ দেয় গ্রাম পঞ্চায়েত। স্থানীয় পুলিশ কর্মকর্তা সঞ্জয় কুমার এএফপিকে বলেন, “মমতা পঞ্চায়েতের সালিশে ছিল না। তবে তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন যে, তাকে ক্ষতিপূরণ
প্রদান অথবা রাজেন্দ্রর সাথে বাস করতে বলা হয়েছে।” তবে মমতাকে রাজেন্দ্রর বউ হয়ে নাকি তার কর্মী হয়ে থাকতে হবে- সে বিষয়টি স্পষ্ট নয়। পুলিশ কর্মকর্তা কুমার জানান, মমতা থানায় হয়রানির অভিযোগ দায়েরের পর পুলিশ কর্মকর্তারা বুন্দি জেলার পঞ্চায়েত সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ভারতের পঞ্চায়েত গুলোতে প্রায়ই অনির্বাচিত ব্যক্তিরা স্থান পান। আবার তারাই গ্রাম জীবনের সামাজিক ও নৈতিক মানদ- হিসেবে ভূমিকা পালন করেন। বিচারিক কাজে কোনো আইনগত ক্ষমতা না থাকলেও পঞ্চায়েতগুলোর বড় ধরনের প্রভাব রয়েছে।


z5

দেখে নিন কিভাবে ফোন নাম্বার ছাড়াই GMAIL ACCOUNT খুলতে হয়।

আশা করি সবাই ভালো আছেন ।ভালো না থাকে ও ভালো হয়ে যাবেন।
দেখে নিন কিভাবে ফোন নাম্বার ছাড়াই GMAIL ACCOUNT খুলতে হয়।

প্রথমে http://www.k7.net এ যান এবং একটি একাউন্ট খুলুন । একাউন্ট খোলার সময় কিন্তু তারা একটা মেইল চাইবে ।আর আমার যানা মতে তো আপনি আপনার রিয়াল মেইল ইউস করবেন না !তাহলে!!, আচ্ছা আমিই বলতেছি ,আপনি যান http://10minutemail.com. ঐখানে এরা ১0 মিনিট এর জন্য একটা মেইল দিবে । ঐটা দিয়ে SINGUP করুন k7.NET এ । একাউন্ট খুললে ওরা একটি UK নাম্বার দিবে । তারপর যান mail.google.com এ । আইডি খুলুন ঐ UK নাম্বার দিয়ে । এখন ফেরিফিকেশন টাইপ এ ক্লিক করে চোজ করুন VOICE CALL এখন যান আপনার k7.NET আইডিতে । গোগাল থেকে আসা ঐ ভয়েস মেইল টা ডাউনলোড করুন । আর ফেরিভাই করুন ।
শেষ আমাদের কাজ। এখন খালি মজা লুটুন ।

১০০% কাজ করে আমি নিজে ট্রাই করেছি । 8-)



Z 5

মধ্যবর্তী এবং ধনীর মধ্যে ১০ চির সত্য পার্থক্য !! জানার কি শেষ আছে?! (মনে হয় মেগা টিউন#) Z5

Ads by Techtunes - tAdsComputer Village Quiz
হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? প্রযুক্তি জগতের দিন দিন এতো উৎকর্ষতা যে ভালো না থেকে টেকটিউনসের টিউজেটররা যাবেন কোথায়? কি ঠিক বললাম তো?
তবে আমার আজকের টিউন একটি টেকনোলজির বিপরীত পাশের। যদিও প্রযুক্তির ছোঁয়া খুব কম থাকবে টিউনে তবে আমরা এই চির সত্য আইডিয়া না জেনে কীভাবে নিজের মনের গহীনের সত্যকে উন্মোচন করবো। আসলে তাই আমরা মাঝে মাঝে খুব বোর ফিল করি নিজের লাইফ নিয়ে। আর সেই জন্যই এই বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বেড়ে গেছে মানুষের দৈনন্দিন ধ্যান ধারণা। আর সেই সাথে আমরা নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট করতে হয় এই বাস্তব সমাজে।
এই পৃথিবীর ১% মানুষ যে সম্পদের মালিক বাকিরা মোট সেই সম্পদের মালিক নই। কি আচ্চার্য হলেন? হলেও কিছু করার নাই। এটা চির সত্য কথা। যেকারনে পৃথিবীর কমপ্লেক্সসিটি এতো বেশি।
বেশির ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, আর এই ধনী এবং গরীবের মাঝে এক দল হতভাগা আছেন, যারা পারেনা নিত্য নতুন গাড়ি বদলাতে বা গাছ তলায় শুয়ে দিন কাটাতে। পারে না নিজের সম্মান ধরে রাখতে, আবার বেইজ্জতি হতে!!
এই কমপ্লেক্সসিটির মধ্যে তারা খুব আত্ম-সম্মানবোধে ভোগেন। আজ আমি চেষ্টা করবো এই ধনী এবং মধ্যবর্তীর মাঝের কিছু চির সত্য কথা নিয়ে। দেখি কারা জিতে। আসুন তাহলে শুরু করি।

মধ্যবর্তী এবং ধনীর মধ্যে ১০ চির সত্য পার্থক্য:

১) মধ্যবর্তীরা আরাম পাই কিন্তু ধনীরা আরাম খোঁজেঃ

অনেকটা আচ্চার্য হলেন নাকি? হ্যাঁ এটা গবেষণা থেকে পাওয়া। মধ্যবর্তীরা ছোট চাকরি করে বা নিজের ছোট ব্যবসা থাকে কিন্তু দিন শেষে পরবর্তী দিনের হাজারো চিন্তা থাকলেও তারা নিজের এই অলস সময়ে সুখি থাকে বৈকি।
কিন্তু ধনীরা সম্পদ এবং নিজের নামের কাছে সুখ খোঁজে, যেটার জন্য প্রতিনিয়ত রিস্ক নিতে হয়, যার ফলে জীবন উপভোগ কি বা আরাম কি এটার মধ্যে দিয়ে তাদের যাওয়া কঠিন হয়ে যায়, তবে খুঁজে ফেরে প্রতিনিয়ত।

২) মধ্যবর্তীরা তাদের প্রয়োজনকে প্রাধান্য দেই কিন্তু ধনীরা সেটা একটু এড়িয়ে চলেঃ

একজন ধনী ব্যক্তি ইচ্ছা করলে অনেক দামি নতুন গাড়ি বছরে বছরে কিনতে পারে বা নিজের বিলাসিতার জন্য ব্যবহার করতে পারে, কিন্তু তারা সেটা খুব রয়ে-সয়ে করে। পরিবর্তে তারা নিজের সম্পদের পরিমান বাড়াতে সব সময় সচেষ্ট থাকে।
কিন্তু মধ্যবর্তীরা তাদের সামর্থ্যের মধ্যে যা প্রয়োজন তাই নিজেদের কাছে রাখার চেষ্টা করে।

৩) মধ্যবর্তীরা গাছে চড়ে, আর ধনীরা গাছ লাগায়ঃ

মধ্যবর্তীরা হয়তো চাকরি করে বা ছোট বিজনেসের মালিক হয়। তারা তাদের সারা সময়টা এর পিছনে ব্যয় করে। কিন্তু ধনীরা নেটওয়ার্ক বাড়ায়। তারা নিত্য-নতুন বিজনেসের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনায় থাকে। ধনীরা প্যাসিভ ইনকামে বিশ্বাসী।

৪) মধ্যবর্তীর বন্ধু অনেকে, কিন্তু ধনীরা এক্ষেত্রে হিসাবীঃ

বিশেষজ্ঞরা বলে আপনার খুব কাছের ৩ বন্ধুর গড় ইনকাম করার সামর্থ্য আপনার আছে। অর্থাৎ আপনি যাদের পাশে পাশে থাকবেন তাদের দ্বারা আপনি প্রভাবিত হবে। এখত্রে ধনী ব্যক্তিরা খুব সফল ব্যক্তিদের মাঝেই সময় দিয়ে থাকেন। কিন্তু মধ্যবর্তীরা একটু আমোদ প্রিয়। তাদের সার্কেলে সবাই থাকে।

৫) মধ্যবর্তীরা ইনকামের জন্য কাজ করে কিন্তু ধনীরা শেখার জন্য কাজ করেঃ

একটা প্রবাদ আছে, “When you are young, work to learn, not to earn.”
অর্থাৎ আপনার যখন সময় আছে তখন ইনকামের চেয়ে নিজের শেখার পাল্লাকে ভারী করুন সেটা এক সময় আপনার নিজের চাওয়াকেও ছাড়িয়ে যেতে পারে।
মধ্যবর্তীকে একটু ভালো স্যালারির চাকরি দিলে সে পূর্বের চাকরি ছেড়ে দিবে নির্দ্বিধায়, কিন্তু ধনীরা সেটা করেনা। তারা জীবনের প্রথম অবস্থায় কষ্ট করে শিখে নিতে চাই, পৃথিবীর কাছে তার প্রাপ্য খুঁজে নিতে।

৬) মিডল ক্লাস জিনিসে বিশ্বাসী অন্যদিকে ধনীরা টাকায়ঃ

মধ্যবর্তীরা টাকা একটু বেশি আসলে সেটা নতুন কিছু জিনিস কিনে রাখে। বাড়ি সাজায়, গাড়ি কিনে। কিন্তু ধনীরা সেটার বিপরীত তারা টাকা দিয়ে টাকা বানানোয় বিশ্বাসী। তারা নিজেদের প্রয়োজন মেটাবে তবে এক্সসেস না। যেটা দরকার সেটার পরে তারা মানি জেনারেটে ব্যস্ত থাকবে।
যেমন ১৯৫৮ সালে ওয়ারেন বাফেট ৩১ হাজার ডলারের সেই বাড়ি এখনও বদলান্নি। তিনি পারেন কিন্তু অনাবশ্যক ভেবে অন্য দিকে টাকা কাজে লাগাচ্ছেন।

৭) মধ্যবর্তীরা জমাতে পছন্দ করে কিন্তু ধনীরা আর্নিং এঃ

প্রয়োজনের বেশি টাকা থাকলে মধ্যবর্তীরা সেটা জমাতে পছন্দ করেন ভবিষ্যতের জন্য, কিন্তু ধনীরা জমানোর চেয়ে সেটা আর্নিং মেথড খুঁজে বের করার চেষ্টা করেন।

৮) মধ্যবর্তীরা টাকাকে আবেগের সহিত দেখে কিন্তু ধনীরা লজিকেঃ

মধ্যবর্তীরা টাকা ইনকাম এবং খরচ সব জায়গায় আবেগ রাখে, এমনকি ইনভেস্টেও। কিন্তু ধনীরা সেটাকে লজিকের সাথে তৈরি করে।
কারণ আবেগ সব সময় ভালো কাজের সহায়ক নয়।

৯) মধ্যবর্তীরা তাদের সম্ভাবনাকে দমিয়ে রাখে কিন্তু ধনীরা সেটা বাড়ানোর চেষ্টা করেঃ

মধ্যবর্তীরা চেষ্টা করে কীভাবে ইনকাম করবে কিন্তু তারা তাদের সম্ভাবনাকে ভুলে যায়। কেউ হয়তো বলে টাকার কাছে মানুষ বন্ধী। কিন্তু ধনীরা সম্ভাবনাকে ছেড়ে না দিয়ে তার পিছু তারা দৌড়াতে থাকে এবং সেটাকে বাস্তবে রূপান্তরিত করে।

১০) মধ্যবর্তীরা কঠোর পরিশ্রমে বিশ্বাস করে কিন্তু ধনীরা স্মার্টলিঃ

কঠোর পরিশ্রম আপনার উন্নতির জন্য অতীব প্রয়োজনীয় কিন্তু শুধু কঠোর পরিশ্রম আপনাকে উন্নত করবে না। আপনাকে কঠোর পরিশ্রমের সাথে নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের ভুল সংশোধন করতে হবে, নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। না হলে আপনি শুধু কঠোর পরিশ্রম করে যাবেন কিন্তু সেটা খুব বেশি ফল দিবে  না।
মধ্যবর্তীরা নিরাপদ লক্ষ্য নির্ধারণ করে, যেটা তাদের সার্ধে কুলাবে। যেটার জন্য তারা লড়ে যাবে। কিন্তু ধনীরা লক্ষ্য নির্ধারণ করবে সুদূর প্রসারি এবং যা পাওয়া বেশ কঠিন। তারা তাদের আইডিয়া সেই দিকে রেখেই এগিয়ে যাবে এবং এক সময় সাকসেস নিয়ে বের হবে। ঝড় বাঁধা আসবে কিন্তু সেটা তাদেরকে দমাতে পারবে না!!
দেশে-কাল অনুসারে ধনী এবং মধ্যবর্তীর মধ্যে আছে ব্যাপক পার্থক্য। আমাদের দেশের খুব ধনী অন্য দেশে মধ্যবর্তী হওয়ারও অনেক সময় যোগ্য না হতে পারে।
আপনার কি মতবাদ এই ধনী মধ্যবর্তী নিয়ে? আপনাদের আমার সাথে খোলামেলা আলোচনা করার অধিকার থাকছেই!!
ধন্যবাদ সবাইকে।  :lol:
ভালো লাগলে সাথে থকবেন 
Z5